বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের জন্ম শত-বার্ষিকী পালন

জুন ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় বিভিন্ন কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তবন্ধু, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের জন্ম শতবার্ষিকী পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে ২৬ জুন সোমবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, কোরআন খতম, নগরীর সকল মসজিদে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ ইত্যাদি কর্মসূচি পালন করা হয়।বিকেল ৫টায় নগরীর কাদিরগঞ্জে পিতা শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তাঁর পুত্র আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।পুষ্পস্তবক অর্পণের পর দোয়া ও মোনাজাত...

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে রাজশাহীর শাহদৌলা কলেজ চ্যাম্পিয়ন

জুন ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী সরকারী কলেজ ও শারীরিক শিক্ষা কলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা অনু্িষ্টত হয়েছে।গতকাল সোমবার (২৬ জুন) শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় স্বাগতিক রাজশাহী বাঘা শাহদৌলা সরকারী ডিগ্রী কলেজ ৩-১ গোলে সফররত চাঁপাই নবাবগঞ্জ কৃষ্ণ গোবিন্দপুর ড্রিগ্রি কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বিজয়ী দলের পক্ষে লিখন ২টি ও শান্ত ১টি করে গোল করেন ও বিজিত দলের পক্ষে রিদয় ১টি গোল পরিশোধ করেন।শাহদৌলা কলেজের লিখন ও ম্যাচ সেরা ও চাঁপাই নবাবগঞ্জের কৃষ্ণ গোবিন্দপুর ড্রিগ্রি কলেজের রেজাউল সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয় এবং ফেয়ারপ্লের পুরস্কার বগুড়াকে দেয়া হয়।অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম-সচিব) এ,এন,এম মঈনুল ইসলাম এর সভাপতিত্বে খেলা শেষে চ্যাম্পিয়ন ও...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২২ ও মাদকদ্রব্য উদ্ধার

জুন ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজঃ গত (২৬শে জুন ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজপাড়া থানা-৭ জন, চন্দ্রিমা থানা-৪ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে। যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১৪.৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।  IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

পবিত্র ইদ-উল-আযহা উদ্‌যাপন উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

জুন ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- আসন্ন পবিত্র ইদ-উল-আযহা উদ্‌যাপন উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।উল্লেখ্য, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৯ এর (১)(ক) ও ২৯ এর (১)(খ) ধারার অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানো-সহ অন্যান্য ক্ষতিকারকদ্রব্য বিক্রয়/ব্যবহার, হিংসাত্মক ভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্র-শস্ত্র, তলোয়ার-বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরকদ্রব্য বহন এবং ইদ-উল-আযহার দিন ইদের নামাজের সময় জায়নামাজ ছাড়া কোনো ব্যাগ, ভারী বস্তু বা অন্য কোনো দ্রব্যাদি বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।গতকাল ২৫শে জুন ২০২৩ খ্রিষ্টাব্দ আরএমপি'র পুলিশ কমিশ  IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জুন ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২০২৩ খ্রিষ্টাব্দ মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ২৬শে জুন ২০২৩ খ্রিষ্টাব্দ সকাল ১১:০০ টায় আরএমপি সদর দপ্তরে, ২০২৩ খ্রিষ্টাব্দের মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন আরএমপি'র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার মহোদয় কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ২৪ জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন।সভায় মে-২৩ মাসের অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক অপরাধ বিবরণী’র একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়। তুলনামূলক অপরাধ বিবরণী পর্যালোচনা শেষে পুলিশ কমিশনার মহোদয় ইদ...

মদনে সিটি ব্যাংকের সহায়তায় ৩৬০ জন কৃষকের মাঝে বীজধান বিতরণ।

জুন ২৬, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলায় (২৪ জুন) শনিবার সকাল ১১ ঘটিকায় সিটি ব্যাংকের সহায়তায় ও টিএমএসএস এর পরিচালনায় উপজেলার প্রান্তিক কৃষকদের নিয়ে উপজেলা কৃষি অফিস হল রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন হীম ডমিন ওপি- ১২ আহসান হাবীব,সঞ্চালনায় ছিলেন জেড এইচ মাহবুবুল আলম নেত্রকোনা জোন।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মদন থানা অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান, টি এম এস এর সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ জিন্নাতুন ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল, টিএমএসএস এর উপজেলা ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ নজরুল ইসলাম মদন পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোঃ ঈশা খাঁ ও গণমাধ্যম কর্মী গন।আলোচনা...

রাজশাহীতে বাড়ছে ছাগল মোটাতাজার খামার, স্বাবলম্বী হচ্ছেন খামারিরা

জুন ২৬, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে গরুর খামারের পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছে ছাগল মোটাতাজা করার খামারও।দেশীয় পদ্ধতিতে ব্ল্যাক বেঙ্গলসহ বিভিন্ন জাতের ছাগল লালন-পালন করে স্বাবলম্বী হচ্ছেন খামারিরা।খামার ছাড়াও অনেকই বাড়িতেও একই পদ্ধতিতে মোটাতাজা করছে ছাগল।প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, এবারের কোরবানীর ঈদকে সামনে রাজশাহী জেলায় খামার ও বাড়িতে প্রায় সোয়া ৫ লাখ ছাগল লালন-পালন করা হয়েছে।আর এই খামারিদের আর্থিক ও কারিগরী সহযোগিতা দিচ্ছে সরকারের পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ও বেসরকারি উন্নয়ন সংস্থা শতফুল বাংলাদেশ।রাজশাহীর বাগমারা উপজেলার গণীপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের সোহেল রানা ও তার স্ত্রী রিমা খাতুন; দুই জনেই স্নাতক পাস।চাকরি না পেয়ে বেকারত্ব ঘুচাতে পাঁচ বছর আগে বাড়িতে শুরু করেন ছাগল লালন-পালন।ছয় থেকে সাত মাস ছাগল লালন-পালন করে কোরবানীর...

মদনে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

জুন ২৬, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা জেলার মদন উপজেলায় জামালপুরের বকশীগঞ্জের ৭১ টিভি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ শে জুন) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।মানব বন্ধনে উপস্থিত ছিলেন মদন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আল মাহবোব আলম, সাধারণ সম্পাদক পরিতোষ দাস, সাবেক সভাপতি আল-আমিন তালুকদার, এসএ টিভি সাংবাদিক দেবল চন্দ্র দাস উপজেলা সাবেক প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ,সাংবাদিক শহীদুল ইসলাম শফিক সাংবাদিক নূরুল হক রুনু সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল সাংবাদিক আলী আকগর পনির, সাংবাদিক সাংবাদিক সুদর্শন আচার্য, সাংবাদিক কামাল হোসেন মন্ডল সাংবাদিক নিজাম তালুকদার, সাংবাদিক আব্দুল আওয়াল, সাংবাদিক ইমরান সহ আরো অনেকেই। এ সময় বক্তারা গোলাম রব্বানী নাজিম হত্যার...

অপহরণ করে অশ্লীল ভিডিও ধারণ করে অর্থ হাতিয়ে নেয়া অপহরণকারী ৫ সদস্য গ্রেফতার

জুন ২৬, ২০২৩

দিনাজপুরে:- দিনাজপুরে কতিপয় দুষ্কৃতকারী সাধারণ অসহায় নিরীহ মানুষকে অপহরণ করে মৃত্যুর ভয় দেখিয়ে জিম্মি করে খারাপ নারীর সঙ্গে অশ্লীল ভিডিও ধারণ করে ৫লক্ষ টাকা হাতিয়ে নেয়া অপহরণকারীর ৫সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী পুলিশ।২৩ জুন শুক্রবার দুপুর ৩ টায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. জিন্নাহ আল মামুন।প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জানান দিনাজপুর শহরের ঘাসিপাড়া ডাব গাছ মসজিদ এলাকা থেকে ব্যবসায়ী কামরুল হাসান (৩৯) কে অপহরণ করে নিয়ে গিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে জিম্মি করে এক খারাপ মেয়ের সাথে অশ্লীল ভিডিও ধারণ করে তার কাছ থেকে ৫লক্ষ টাকা মেঘনা ব্যাংক লিমিটেড এ ট্রান্সফার করে নেয়া দুষ্কৃতিকারীর ৫ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃত আসামীরা হলেন দিনাজপুর শহরের গোলাপবাগ এলাকার নজরুল ইসলামের ছেলে সম্রাট...

মদনে হাজী ওয়াহেদ আলী এতিমখানা মাদ্রাসায় ছাত্রদের মাঝে পাঞ্জাবি বিতরণ।

জুন ২৬, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলা (২৩ শে জুন) শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় নায়েকপুর ইউনিয়নে বড়াটি মোয়াটি আকাশ্রী হাজী ওয়াহেদ আলী এতিমখানা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মদন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিংকমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী শাহজাহান সাজু।সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের সুপারেন্টেড মাওলানা সাখাওয়াত হোসেন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল।এ সময় আরও উপস্থিত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাদেক মাস্টার ও দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম শফিক দৈনিক কালের কন্ঠ উপজেলা...