বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ফেব্রুয়ারি ১০, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোহরদী উপজেলায় শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম।নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
ব্রিফিংয়ে ওসি মো. শাহিনুল ইসলাম নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের প্রস্তুতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতকরণ এবং সহিংসতা, নাশকতা ও গুজব প্রতিরোধে করণীয় বিষয়গুলো তুলে ধরেন।
তিনি জানান, একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশ প্রশাসন সর্বোচ্চ...
ফেব্রুয়ারি ১০, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী–বেলাবো আসনের ধানের শীষের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল।স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এ বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় অবস্থান ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন এবং খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল।
আরও উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য ডা. এম এইচ কবির, সাগরদী ব্রিকস ফিল্ডের স্বত্বাধিকারী মাইনুদ্দিন বাবুল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক ও যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ।এছাড়া...