মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

​সমৃদ্ধ দিনাজপুর গড়তে মাইনুল আলমকে বিজয়ী করুন: ১১ দলীয় জোটের সমাবেশে বক্তারা

ফেব্রুয়ারি ০৯, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট মনোনীত ও জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মো. মাইনুল আলমের সমর্থনে এক বিশাল নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার সকালে শহরের বালুবাড়ীস্থ বন্ধন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে বক্তারা দেশ থেকে ফ্যাসিবাদ ও চাঁদাবাজির চিরস্থায়ী অবসানের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, বাংলাদেশ থেকে স্বৈরাচারের প্রেতাত্মারা পালিয়েছে।এ দেশের মানুষ আর কোনো নতুন ফ্যাসিস্ট বা চাঁদাবাজকে ক্ষমতায় দেখতে চায় না।মানুষ এখন শান্তি ও ইনসাফ কায়েম দেখতে...

দিনাজপুরে ৬৪ শতাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: শঙ্কা ও টানটান উত্তেজনায় জেলাবাসী

ফেব্রুয়ারি ০৯, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর:​- দিনাজপুরে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতির ময়দান।তবে সাধারণ ভোটারদের মনে ভর করেছে এক অজানা শঙ্কা।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ তথ্যমতে, জেলার ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে অর্ধেকেরও বেশি, অর্থাৎ ৫৩৯টি কেন্দ্রই এখন ঝুঁকিপূর্ণ।শতাংশের হিসাবে যা মোট কেন্দ্রের প্রায় ৬৩.৮৬ শতাংশ।এসব কেন্দ্রের মধ্যে ২৫৭টিকে অধিক ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি)।​পুলিশি সূত্রের দাবি, কেবল রাজনৈতিক সংঘাতের আশঙ্কা নয়, বরং ভৌগোলিক অবস্থান এবং অতীত ইতিহাসকেও ঝুঁকিপূর্ণের তালিকায় নাম ওঠার কারণ হিসেবে দেখা হচ্ছে।বিশেষ করে যেসব কেন্দ্রে ভোটার সংখ্যা অত্যাধিক, যেখানে সীমানা প্রাচীর নেই কিংবা যে কেন্দ্রগুলো সীমান্ত সংলগ্ন ও দুর্গম সেগুলোই এখন প্রশাসনের মাথাব্যথার...

১১ ফেব্রুয়ারি চলবে দূরপাল্লার বাস, ভোটের দিন বেশিরভাগ সার্ভিস বন্ধ থাকতে পারে

ফেব্রুয়ারি ০৯, ২০২৬

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সে বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি।সমিতি জানিয়েছে, ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি সারা দেশে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে, তবে ভোটের দিন অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে।রোববার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মালিক সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ। তিনি বলেন, ১১ ফেব্রুয়ারি বাস চলাচলে কোনো বাধা নেই এবং সেদিনের জন্য সার্ভিস চালু থাকবে।তবে ওই দিনের টিকিটের চাহিদা তুলনামূলক কম রয়েছে বলে জানান তিনি।এর বিপরীতে ১০ ফেব্রুয়ারির টিকিটের জন্য যাত্রীদের চাপ বেশি বলেও উল্লেখ করেন সমিতির সভাপতি।ভোটের দিন ১২ ফেব্রুয়ারি বাস চলাচলের বিষয়ে রমেশ চন্দ্র ঘোষ জানান, আইনগতভাবে বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা...