রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ফেব্রুয়ারি ০৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীতে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।আরএমপি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন চন্দ্রিমা থানার খড়খড়ি ললিতাহার গ্রামের মো. হায়দার আলীর ছেলে মো. টিপু সুলতান (২৮), মতিহার থানার খড়খড়ি গোরস্থানপাড়া গ্রামের মৃত শাবদুলের ছেলে রনি আহাম্মেদ (২৫), পবা থানার ঘোলহাড়িয়া (ডাঙ্গীরপাড়া) গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. জাহিদ হাসান (২৫) এবং একই থানার ঘোলহাড়িয়া (মিয়াপাড়া) গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. সুজন আলী (৩০)।তারা সবাই রাজশাহী মহানগরীর বাসিন্দা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি টিপু সুলতানের বিরুদ্ধে আরএমপির চন্দ্রিমা...
ফেব্রুয়ারি ০৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ৫ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ইন্টার্ন চিকিৎসকদের বরণ ও সনদ প্রদান অনুষ্ঠান-২০২৬।নবীন চিকিৎসকদের পেশাগত জীবনে স্বাগত জানাতে এবং তাদের কৃতিত্বকে স্বীকৃতি দিতেই এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।তিনি নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, চিকিৎসা পেশা কেবল একটি জীবিকা নয়, এটি আর্তমানবতার সেবার এক মহান ব্রত।অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মোঃ শাহ আলম এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের...
ফেব্রুয়ারি ০৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- মাঠে মাঠে এখন ধবধবে সাদা তুলা।যেন সবুজ পাতার বুকে তুষার শুভ্র হাসির ঝিলিক।উত্তরের জেলা দিনাজপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই অর্থকরী ফসল ‘সাদা সোনা’ বা তুলা চাষ।অন্যান্য ফসলের তুলনায় উৎপাদন খরচ কম এবং ক্ষতির ঝুঁকি না থাকায় কৃষকদের মধ্যে তুলা চাষে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।তবে চাষিদের মুখে লাভের হাসি থাকলেও তুলা তোলার কাজে নিয়োজিত শ্রমিকদের দিন কাটছে নিদারুণ কষ্টে।দিনাজপুর আঞ্চলিক তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন কেন্দ্রের তথ্যমতে, সদর উপজেলাসহ জেলার ৭টি উপজেলায় এবার তুলার ব্যাপক আবাদ হয়েছে।
কৃষকরা জানিয়েছেন, এক একর জমিতে তুলা চাষে খরচ হয় মাত্র ২০ থেকে ২৫ হাজার টাকা।আর প্রতি হেক্টরে উৎপাদন মিলছে প্রায় ১.৬ টন।ধান বা অন্যান্য ফসলের তুলনায় তুলা বিক্রি করে দ্বিগুণ লাভ করা সম্ভব হচ্ছে।বাজারে ভালো দাম থাকায় অনেক...
ফেব্রুয়ারি ০৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর উদ্যোগে সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহী বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।এ লক্ষ্যে সীমান্তবর্তী ও নির্বাচনী এলাকাগুলোতে স্ট্রাইকিং রিজার্ভসহ প্রায় ৭ শতাধিক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।একই সঙ্গে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে রাজশাহী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা খিদিরপুর, শাহাপুর, দৌলতপুর, মিরগঞ্জ, তালাইমারি, চামারদহ, চারঘাট বিকল্প ও সোনাবান্দী...