বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে কৃষি খামারি অ্যাপে বাজিমাত: কম খরচে অধিক ফলনের স্বপ্ন বুনছেন তরুণরা

জানুয়ারি ২৬, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- ​দিনাজপুরে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি খামারি অ্যাপের ব্যবহারে পাল্টে যাচ্ছে কৃষির দৃশ্যপট।সুষম সার প্রয়োগ, উন্নত বীজের ব্যবহার এবং সীমিত কীটনাশকের সঠিক নির্দেশনায় উৎপাদন খরচ কমিয়ে বাম্পার ফলনের আশা করছেন চাষিরা।বিশেষ করে শিক্ষিত তরুণরা এই অ্যাপ ব্যবহার করে কৃষিকে একটি লাভজনক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগে পরিণত করেছেন, যা স্থানীয় অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করেছে।​সদরের বড়াইল বনকালি এলাকায় ১৫ জন যুবকের একটি দল সমবায় ভিত্তিতে প্রায় ৫০ বিঘা জমিতে আলু চাষ করছেন।সম্পূর্ণভাবে অ্যাপের নির্দেশনা মেনে তারা চাষাবাদ পরিচালনা করছেন।আজিম উদ্দিন জানান, একই সময়ে রোপণ এবং একই মাত্রায় সার ও কীটনাশক ব্যবহারের ফলে পুরো মাঠের ফসলের অবস্থা এখন চমৎকার।আলুর বয়স ৪৫ দিন পার হয়েছে, আর ২০-২৫ দিনের মধ্যেই ফসল ঘরে তোলা সম্ভব হবে।​ অ্যাপ...

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই সন্তানসহ মায়ের আত্মহত্যা

জানুয়ারি ২৬, ২০২৬

নিউজ ডেস্কঃ গাজীপুরে দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী।সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইলে নয়নীপাড়া এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।মৃত মায়ের নাম হাফেজা খাতুন মালা (২৫)।তিনি গাজীপুরের কালিগঞ্জ উপজেলাধীন দক্ষিণ নতুন সোমবাজার এলাকর মোজাম্মেল হকের মেয়ে।তাৎক্ষণিকভাবে দুই সন্তানের নাম জানা যায়নি।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে পূবাইল রেলক্রসিংয়ের পূর্ব পাশে রেললাইনে মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে দৌড়ে এসে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এসময় চলন্ত রেলের নিচে পড়ে মা ও দুই সন্তানের দেহ দুমড়ে-মুচড়ে যায়।পরে স্থানীয়রা দ্রুত গিয়ে তাদের মরদেহ দেখে পুলিশকে খবর দেন।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ তিনটি উদ্ধার করে।পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, একটি...

রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত

জানুয়ারি ২৬, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর পুঠিয়া বাস চাপায় ব্যাপারি চালিত অটোরিকশার যাত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আরও ছয়জন আহত হন।তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে।রোববার সন্ধ্যা সাড়ে ৫টার পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় শিক্ষার্থী ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করলে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়।রাত সাড়ে ৮টা পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি।এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের যাত্রীরা।নিহতরা হলেন-রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রিপল-ই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত ইসলাম।এছাড়া একজন নারী ও পুরুষের (৪০) মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহতরা হলেন- পুঠিয়ার আটভাগা...

এক টাকা আয়ে খরচ আড়াই টাকা রেলের

জানুয়ারি ২৬, ২০২৬

নিউজ ডেস্কঃ দীর্ঘদিনের অব্যবস্থাপনা, জনবল সংকট ও যান্ত্রিক অচলাবস্থার কারণে গভীর সংকটে পড়েছে বাংলাদেশ রেলওয়ে।পরিত্যক্ত রেলের নাট–বল্টু ও পুরোনো যন্ত্রাংশ জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে ট্রেন।মেরামত থেকে শুরু করে পরিচালনার প্রতিটি ধাপে সমন্বয়হীনতার ফলে নিয়মিতই বিপর্যস্ত হচ্ছে ট্রেনের শিডিউল।এতে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন ঢাকা–চট্টগ্রাম রুটের যাত্রীরা।নির্ধারিত সময়ে ট্রেন না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের।রেল-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যবস্থাপনাগত দুর্বলতা ও সমন্বয়ের অভাবে লোকসানের বোঝা আরও ভারী হচ্ছে সরকারের এই পরিবহন খাতে।রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের অপেক্ষার চিত্রই তার প্রমাণ।চট্টলা এক্সপ্রেসের নির্ধারিত যাত্রা সময় বেলা আড়াইটা হলেও যাত্রীদের মোবাইলে পাঠানো ক্ষুদে বার্তায় জানানো...