বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক উত্তেজনার অবসান, চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে

ডিসেম্বর ১৪, ২০২৪

নিউজ ডেস্কঃ ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কারণে দীর্ঘ সময় ধরে শঙ্কা তৈরি হয়েছিল ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়ানোর বিষয়ে।অবশেষে, আইসিসির মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সমঝোতা সম্পন্ন হয়েছে এবং টুর্নামেন্ট নিয়ে আর কোনও জটিলতা নেই বলে ঘোষণা দেওয়া হয়েছে।এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি প্রকাশ না হলেও, দুই দেশের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আইসিসি, বিসিসিআই এবং পিসিবির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন হবে।এই মডেলের অধীনে, ভারত ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে না এবং নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে খেলবে।অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট দল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে অংশ নেবে না।শ্রীলংকার কলম্বোয় অনুষ্ঠিত হবে লিগ পর্যায়ের ম্যাচগুলো। ক্রিকেট...

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বৈদেশিক ঋণে জোর, কমছে ব্যাংক ঋণের চাপ

ডিসেম্বর ১৪, ২০২৪

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংকট মোকাবিলায় নীতিগত পরিবর্তন এনেছে এবং অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ব্যাংক ঋণের ওপর নির্ভরশীলতা কমিয়ে বৈদেশিক ঋণ গ্রহণে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী চলতি অর্থবছরে ব্যাংক ঋণ ৩৯ হাজার কোটি টাকা কমিয়ে ৯৯ হাজার কোটি টাকায় আনা হয়েছে এবং বৈদেশিক ঋণ ১৪ হাজার কোটি টাকা বাড়িয়ে ১ লাখ ৯ হাজার কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। সরকারের এই উদ্যোগ মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং খাতে তারল্য সংকট নিরসনে নেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক কো-অর্ডিনেশন কাউন্সিল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৈদেশিক ঋণ বাড়ানোর ফলে ডলারের সরবরাহ বৃদ্ধি...

নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত

ডিসেম্বর ১৪, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিত করণে করনীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা'র উদ্যোগে এবং আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি) এর সহযোগিতায় এআরএফবি'র হলরুমে ১২ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন এনজিও প্রতিনিধি, সচেতন নাগরিকবৃন্দ,সাংবাদিক ও পরিবেশ কর্মীগণ দলীয় সভায় অংশ নেন। নেত্রকোনার মগড়া নদী সুষ্ঠু প্রবাহ নিশ্চিতকরণে করণীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন,এআরএফবি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলওয়ার খান।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ। এ সময় বক্তব্য রাখেন,সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন সেরা'র নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান,এডাব জেলা সেক্রেটারি কে এম জামি,রুপালি...

বেতন বন্ধ থাকায় ৭৫৩ গেটকিপারের মানবেতর জীবন যাপন

ডিসেম্বর ১৪, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী :- ‘পশ্চিমাঞ্চল রেলওয়ের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন’ নামক প্রকল্পের ২০১৫ সালের ১ জুলাই অনুমোদন পায়। প্রকল্পটির আওতায় ২০১৬ সালে ও ২০১৮ সালে দুই মেয়াদে মোট ৮৫১ জন গেটকিপার নিয়োগ দেওয়া হয়।এর মধ্যে অদ্যবধি নিরিবছন্ন ভাবে  চাকরি করছেন ৭৫৩ জন।তারা ৭ ছয় মাস ধরে তারা কোনো বেতন-ভাতা পাননি।ফলে বেতন-ভাতা ছাড়া মানবেতর জীবন যাপন করছেন এসব গেটকিপার। কর্তৃপক্ষ বলছে, এসব গেটকিপার নিয়োগ পেয়েছিলেন একটি প্রকল্পে।ওই প্রকল্পে এখন কোনো টাকা নেই।এ কারণে তাদের বেতন দিতে পারছে না রেল কর্তৃপক্ষ।আবার তাদের চাকরি রাজস্ব খাতেও নেওয়া হচ্ছে না।পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, ওই প্রকল্পের আওতায় গেট রক্ষণ ঘর নির্মাণ, রোড সারফেস মেরামত, গেটে প্রতিবন্ধক স্থাপন, চেক রেল, বেয়ারিং প্লেট, চেক বোল্টসহ বিভিন্ন কাজ হয়।প্রকল্পটির...

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৫০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ১

ডিসেম্বর ১৪, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত ১১ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার বাঘা থানাধীন জোতকাদিরপুর গ্রাম হতে রাত ২৩:১০ টায় এক মাদক কারবারিকে ৫০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ নাজমুল শাহা (৫৩)।সে রাজশাহী জেলার বাঘা থানাধীন কাদিরপুর গ্রামের মৃত কাছের উদ্দিনের পুত্র। ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুব আলম ফোর্স-সহ ১১ ডিসেম্বর ২০২৪ খ্রি. দিবাগত রাত ১০.৩০ টায় বাঘা থানাধীন পাকুরিয়া বাজার বেলালের মোড়ে ডিউটি করছিল।তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বাঘা থানাধীন জোতকাদিরপুর গ্রামস্থ জনৈক মোঃ আনারুল হোসেন (৩৭) এর দোকান ঘরের সম্মুখ হতে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র)...

সৌদি আরব-ইসরাইল চুক্তির সম্ভাবনা: মধ্যপ্রাচ্যে কূটনৈতিক উত্তাপ বৃদ্ধি

ডিসেম্বর ১৪, ২০২৪

নিউজ ডেস্কঃ ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছিলেন, যা ইতিহাসে আব্রাহাম অ্যাকর্ডস নামে পরিচিত।এবার দ্বিতীয় মেয়াদে সৌদি আরবকে একই কূটনৈতিক পথে আনার প্রচেষ্টা শুরু হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ট্রাম্প প্রশাসনের মনোনীত মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভেন উইটকফ সম্প্রতি সৌদি আরব সফর করেছেন। গত বুধবার (১১ ডিসেম্বর) তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন।অ্যাক্সিওস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই বৈঠকে মার্কিন-সৌদি সম্পর্ক, গাজায় ইসরাইল-হামাস যুদ্ধ এবং সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিককরণের বিষয়ে আলোচনা হয়েছে। সৌদি আরব বরাবরই বলে আসছে, ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ও তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত না হলে ইসরাইলের সঙ্গে...

দিনাজপুরে অনুষ্ঠিত হলো ‘গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন যুব কর্মশালা

ডিসেম্বর ১২, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।স্থানীয় যুবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকর করা সম্ভব।এ উদ্যোগের ফলে সহজেই বিভিন্ন বিরোধ ও বিবাদ স্থানীয়ভাবে নিষ্পত্তি করা সম্ভব হবে। ১২ ডিসেম্বর, ২০২৪, দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন" শীর্ষক এক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় সভাপতিত্ব করেন মোহাম্মদ নূর-এ-আলম, উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), স্থানীয় সরকার শাখা, দিনাজপুর।প্রধান অতিথি ছিলেন, দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফারহানা ফেরদৌসি শিউলি, সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা), যুব উন্নয়ন অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের...

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ

ডিসেম্বর ১২, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত দুই বারের সংসদ সদস্য,সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ লুৎফুজ্জামান বাবর এঁর মুক্তির দাবীতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার বিকালে স্থানীয় শহীদ মিনারে নেত্রকোনা জেলা বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত ও এস এম মনিরুজ্জামান দুদু’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব, কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী সদস্য ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নূরুজ্জামান...

ম্যানসিটি বিপর্যস্ত, বার্সেলোনার উড়ন্ত জয়

ডিসেম্বর ১২, ২০২৪

নিউজ ডেস্কঃ দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ম্যানচেস্টার সিটির। টানা চার মৌসুম প্রিমিয়ার লিগ শিরোপা জয়ী দলটি এবার জয়ের খোঁজেই হাপিত্যেশ করছে।প্রিমিয়ার লিগে ব্যর্থতার পর এবার চ্যাম্পিয়ন্স লিগেও বিপর্যস্ত পেপ গার্দিওলার দল।জুভেন্টাসের বিপক্ষে ২-০ গোলে হেরে খাদের কিনারায় চলে গেছে সিটি।তুরিনে জুভেন্টাসের হয়ে গোল দুটি করেছেন দুসান ভ্লাহোভিচ ও ওয়েসটন ম্যাককেনিয়ে। এই হারে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ৬ ম্যাচ খেলে ম্যানসিটির সংগ্রহ মাত্র ৮ পয়েন্ট।অবস্থান ২২ নম্বরে, যেখানে প্লে-অফে জায়গা পেতে হলে থাকতে হবে অন্তত শীর্ষ ২৪-এ।সিটির জন্য পরবর্তী দুই ম্যাচ হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই।এগুলোতে জয় না এলে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হতে পারে তাদের।অন্যদিকে, জুভেন্টাসের এই জয়ে তারা উঠে এসেছে ১৪ নম্বরে।৬ ম্যাচে ৩টি জিতেছে তারা। অন্যদিকে, ইদুনা পার্কে...

নেত্রকোণায় গণমাধ্যম কর্মীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

ডিসেম্বর ১২, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোণায় 'বৈষম্যবিরোধী ও ন্যায্যতাভিত্তিক সমাজ বিনির্মাণে তারুণ্যের ভাবনাঃ গণমাধ্যমের করণীয়' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আজ (১১ ডিসেম্বর) বুধবার সকাল সাড়ে ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিস, তথ্য অধিদফতর (পিআইডি)  এই সেমিনারের আয়োজন করে।ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে সহকারী তথ্য অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায়  সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেত্রকোণা জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মোখলেছুর রহমান, জাতীয় নাগরিক কমিটির নেত্রকোণা জেলা শাখার সংগঠক শফিকুল ইসলাম শুভ, বৈষম্যবিরোধী...