বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে ৫১তম যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

আপডেটঃ ৯:০৭ অপরাহ্ণ | নভেম্বর ১১, ২০২৩

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা: বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মদন উপজেলা আওয়ামী যুবলীগ নানা কর্মসূচি হাতে নিয়েছে।শনিবার সকাল ৬ ঘটিকায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।শনিবার (১১ নভেম্বর) সকাল ১০ঘটিকায় উপজেলা পাবলিক হল মাঠে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পঅর্পণ করেন, পুষ্কঅর্পণ শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়েপৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।মদন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার সাদাত সানোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহিদ এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক ও মদন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ, পৌর আওয়ামী লীগ সভাপতি বাবু সুরজিৎ বৈশ্য, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিমান কুমার বৈশ্য আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিলন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক টিপু ইসলাম সোহাগ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক শেখ তারেক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ জাকির হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে মদন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, সু -সংগঠিত আছে।দেশ বিরোধী ষড়যন্ত্রে জড়িত হয়েছে জামাত ও বিএনপির অগ্নি,সন্ত্রাসে লিপ্ত হয়েছে তারা এই সন্ত্রাসের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।সাধারণ মানুষের যাতে কোনরকম ক্ষতিগ্রস্ত না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে সকলকেই।  

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।