আটপাড়ায় সুখারী ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
আপডেটঃ ১:০৫ অপরাহ্ণ | জুলাই ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার আটপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৭নং সুখারী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নাজিরগঞ্জ বাজারের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকাল ৪টায় নাজিরগঞ্জ বাজারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়৷এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালী।এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সবুজ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব খসরু আহমেদ, সাবেক সদস্য মোস্তফা আশরাফ কামাল তুহিন,ইমরান তালুকদার, তৌসিফুল ইসলাম তৌসিফ, উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর হাসান রূপন, উপজেলা তাঁতীদলের আহবায়ক ওয়ালীউল্লাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভুঁইয়া,
উক্ত কর্মীসভায় সভাপতিত্ব করেন ৭নং সুখারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়া ও অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোস্তফা রাশেদ কামাল শাহিন প্রমূখ।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।

