মঙ্গলবার ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী কোট চত্বরে সড়ক পরিবহনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

অক্টোবর ১৭, ২০২৪

রাজশাহী কোট চত্বরে সড়ক পরিবহনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ipcs news নিউজ ডেস্কঃ রাজশাহী প্রতিনিধি :-রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে সড়ক পরিবহন দুই গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মানববন্ধন করতে গিয়ে আজ বুধবার আধিপত্য বিস্তারিত কেন্দ্র করে এ ঘটনা ঘটে। তবে  এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।১৬ অক্টোবর  বুধবার দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সদস্যরা প্রসাশক নিয়োগের দাবিতে মানববন্ধনে দাঁড়ান। এসময় দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, পরিবহন নেতা রাকেশ গ্রুপের সদস্যরা সড়ক পরিবহনের বর্তমান কমিটি প্রত্যাখ্যান করে দুপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি ও মানববন্ধনের আয়োজন করেন। এর কিছুক্ষণ পরেই বর্তমান কমিটি অর্থাৎ হেলাল গ্রুপের নেতারা ব্যানার ছিনিয়ে নেওয়ার...

রাজশাহী থেকে নিখোঁজ দুই শিশুসহ দুই নারী ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার

অক্টোবর ১৬, ২০২৪

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই শিশুসহ দুই নারীকে ঢাকার কেরানীগঞ্জ  থেকে উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ। উদ্ধারকৃত দুই নারী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার বাসিন্দা। ঘটনা সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বসুয়া গ্রাম থেকে  দুই শিশু সন্তানসহ দুই নারী নিখোঁজ হয়। এ সংক্রান্ত রাজপাড়া থানায় জিডি এন্ট্রি হয়। উক্ত জিডির পরিপ্রেক্ষিতে উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) অনির্বান চাকমার তত্ত্বাবধানে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আশরাফুল আলমের দিকনির্দেশনায় রাজপাড়া থানা পুলিশের একটি টিম দুই নারী ও দুই শিশুকে উদ্ধারে অভিযান শুরু করে। পরবর্তীতে আজ ১৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০.৩০ টায় রাজপাড়া...

কোন বোর্ডের কত পাসের হার

অক্টোবর ১৬, ২০২৪

রাজশাহী প্রতিনিধি:- ১৫ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৯টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।জানা যায়, ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৯.২১ শতাংশ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭০.৩২ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.৮৫ শতাংশ,  রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৮১.২৪ শতাংশ, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭১.১৫ শতাংশ, যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৬৪.২৯ শতাংশ, সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৮৫.৩৯ শতাংশ, দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৭৭.৫৬ শতাংশ, ময়মনসিংহ যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৬৩.২২ শতাংশ।এ ছাড়া এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন। ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী।গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮ ও মাদকদ্রব্য উদ্ধার

অক্টোবর ১৩, ২০২৪

rajshahinews আরএমপি নিউজ : গত (১২ অক্টোবর ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৮ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-৫ জন, শাহমখদুম থানা-২ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৯ জনকে  গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ১১ গ্রাম হেরোইন ও ১৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ...