মঙ্গলবার ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ১৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী প্রতিনিধি :-রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে সড়ক পরিবহন দুই গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মানববন্ধন করতে গিয়ে আজ বুধবার আধিপত্য বিস্তারিত কেন্দ্র করে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।১৬ অক্টোবর বুধবার দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সদস্যরা প্রসাশক নিয়োগের দাবিতে মানববন্ধনে দাঁড়ান। এসময় দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, পরিবহন নেতা রাকেশ গ্রুপের সদস্যরা সড়ক পরিবহনের বর্তমান কমিটি প্রত্যাখ্যান করে দুপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি ও মানববন্ধনের আয়োজন করেন। এর কিছুক্ষণ পরেই বর্তমান কমিটি অর্থাৎ হেলাল গ্রুপের নেতারা ব্যানার ছিনিয়ে নেওয়ার...