বৃহস্পতিবার ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নিম্নমানের সামগ্রী দিয়ে আরসিসি রাস্তার কাজ: শেষ হতেই ভেঙে চুরমার:

সেপ্টেম্বর ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে আরসিসি ঢালাইয়ের কাজ শেষ হতে না হতেই ভেঙে পড়েছে নবনির্মিত সড়ক।কাজ শেষ হওয়ার মাত্র দু'সপ্তাহের মাথায় রাস্তার স্লাব ও কালভার্টের ঢালাই খসে পড়ে ভেতরের রড বেরিয়ে গেছে।একই সাথে দেখা দিয়েছে বড় বড় ফাটল।এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি, আর চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।ইতোমধ্যে ভাঙা স্থানে অটোরিকশা উল্টে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।এঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে ভাইরাল হলে বিষয়টি ধামাচাপা দিতে কোন রকমভাবে হালকা সিমেন্ট ও বালু দিয়ে নবনির্মিত রাস্তা ও কালভার্টের ভাঙ্গা স্থানে প্রলেপ দিয়েই রাস্তা ও কালভার্টের সংস্থার কাজ শেষ করা হয়েছে বলে জানান এলাকাবাসী।তারা বলেন, ইতিপূর্বে এমন নিম্ন মানের কাজ আর কোথাও...

নেত্রকোনাকে সাংস্কৃতিক রাজধানী ঘোষণার দাবী:

ফেব্রুয়ারি ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনায় ২৮ তম বসন্তকালীন সাহিত্য উৎসবে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পেয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি এবং কালের কন্ঠের সম্পাদক কবি,গদ্য শিল্পী ও সাংবাদিক হাসান হাফিজ।সাহিত্য উৎসবে নেত্রকোনাকে সাংস্কৃতিক রাজধানী ঘোষণার দাবী জানিয়েছেন সাংবাদিক হাসান হাফিজ প্রতিবছরের মতো এবারও নেত্রকোনায় বসন্তবরণ,বণার্ঢ্য র‍্যালী, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা,স্বরচিত কবিতাপাঠ,আলোচনা পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসব।নেত্রকোনা সাহিত্য সমাজ শহরের মোক্তারপাড়া বকুলতলায় এই উৎসবের আয়োজন করে।অনুষ্ঠান মঞ্চে বিকেলে প্রধান অতিথি নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার সন্মাননা স্বারক তুলে দেন কবি, গদ্য শিল্পী ও সাংবাদিক হাসান হাফিজের...

সমুদ্র বন্দর গুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত, ৬ অঞ্চলে বৃষ্টির আভাস

অক্টোবর ২৬, ২০২৪

নিউজ ডেস্কঃ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী-বন্দর গুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এসব এলাকার নদী-বন্দর গুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে শুক্রবার রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি ১৩ নম্বরে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাত ৩টার (২৫ অক্টোবর) দিকে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে।এটি বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে...

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আকাশেই ঠেকিয়ে দিয়েছে ইরান

অক্টোবর ২৬, ২০২৪

নিউজ ডেস্কঃ ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ইসরায়েলের হামলা সফলভাবে ঠেকিয়ে দিয়েছেন।রাজধানী তেহরানের আশেপাশের আকাশসীমায় প্রতিপক্ষের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।খবর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার।একাধিক ভিডিও ফুটেজ শেয়ার করে বার্তা সংস্থাটি জানিয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী তেহরানের উপর দিয়ে এন্টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবং সে গুলো ধেয়ে আসা প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র গুলো মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে।ভিডিও ফুটেজে দেখা যায় তেহরানের আকাশে একের পর এক আলোর ঝলকানি।ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল গুলো ধেয়ে আসা শত্রুর ক্ষেপণাস্ত্র গুলোকে আঘাত করার ফলে সেগুলো মাঝ আকাশেই বিষ্ফোরিত হয়েছে।আর একারণেই দেখা গেছে আলোর ঝলকানি। শুক্রবার...

মদনে জিয়া সাইবার ফোর্স এর রকি সভাপতি নির্বাচিত

অক্টোবর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোণার মদন উপজেলার ছাত্রনেতা মোঃ ফারুক আহমেদ রকি মদন উপজেলা জিয়া সাইবার ফোর্স এর প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হয়েছেন।গত মঙ্গলবার (২২ অক্টোবর) নেত্রকোনা জেলা জিয়া সাইবার ফোর্স কমিটির সভাপতি হুমায়ূন আহমেদ অর্ক সাধারণ সম্পাদক চঞ্চল খান ইমন স্বাক্ষরিত ৫১ সদস্য আংশিক কমিটিতে তিনি সভাপতি নির্বাচিত হন।মোঃ ফারুক আহমেদ রকি মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে আখাশ্রী গ্রামে জন্ম গ্রহণ করেন।দীর্ঘ এক দশকেরও বেশি শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতির সাথে জড়িত রয়েছেন।১৮ ডিসেম্বর ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিস্ফোরক মামলা গেপ্তার হয়ে ১মাস ১৬ দিন জেল কেটে বের হন।পরে আবার ২৮ অক্টোবর ২০২৩ সালে বিএনপির মহাসমাবেশ এ যোগ দিতে গিয়ে ২৭ অক্টোবর রাতে ঢাকা মগবাজার এলাকার থেকে গেপ্তার হন তিনি দীর্ঘ ৩মাস জেল কেটেও হাল...

চালুর প্রথম দিনেই মুখ থুবড়ে পড়লো”কৃষিপণ্য স্পেশাল”ট্রেন

অক্টোবর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃরেল কতৃপক্ষের অদূরদর্শীতার জন্য,পন্য বিহিন "কৃষিপণ্য স্পেশাল" ট্রেন চালুর প্রথমদিনে রেলের লস ২ লাখ টাকা।২৬৮ টাকা আয় করতে, রেলের খরচ ২ লাখ টাকা। ১২০০ লিটার তেল পুড়িয়ে ঢাকায় এলো ফাঁকা ট্রেন। ফলে"কৃষিপণ্য স্পেশাল" চালুর প্রথম দিনেই মুখ থুবড়ে পড়লো রেলওয়ে। অথচ সব্জী পরিবহনের জন্য ৩০০ কোটি টাকা খরচ করে ১২৫ টি এমন লাগেজ ভ্যান কিনেছে রেল। যদিও প্রতি বছর রেলের গড় লোকসান ২০০০ হাজার কোটি টাকা।কৃষিজাত পন্য স্বল্প খরচে, রাজধানি ঢাকায় যাবে।নামমাত্র পরিবহন খরচে কৃষিপন্য ঢাকায় বহন করবে বাংলাদেশ রেলওয়ে। এ লক্ষ নিয়ে ২৩ অক্টোবর বুধবার কৃষি স্পেশাল ট্রেন চালু করে রেলওয়ে।পশ্চিমাঞ্চলের ঈশ্বর্দী থেকে ছেড়ে আসা স্পেশাল ট্রেনটি প্রথম দিনেই সবজি ছাড়াই ঈশ্বরদী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।ঈশ্বরদীর স্থানীয় কৃষকেরা বলছেন, কৃষি স্পেশাল ট্রেনের...

কোন বোর্ডের কত পাসের হার

অক্টোবর ১৬, ২০২৪

রাজশাহী প্রতিনিধি:- ১৫ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৯টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।জানা যায়, ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৯.২১ শতাংশ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭০.৩২ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.৮৫ শতাংশ,  রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৮১.২৪ শতাংশ, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭১.১৫ শতাংশ, যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৬৪.২৯ শতাংশ, সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৮৫.৩৯ শতাংশ, দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৭৭.৫৬ শতাংশ, ময়মনসিংহ যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৬৩.২২ শতাংশ।এ ছাড়া এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন। ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী।গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী...

রাজশাহীতে স্পার্ক গিয়ার শোরুমে ২য় শাখার উদ্বোধন—মেয়র লিটন

মে ২৩, ২০২৪

নিউজ ডেস্কঃ রাাজশাহী:-রাজশাহী মহানগরীতে স্পার্ক গিয়ার শোরুমের ২১তম শাখার উদ্বোধন করা হয়েছে।গত বুধবার(২ মে) বেলা সাড়ে ১১টায় কাদিরগঞ্জে স্বপ্নচুড়া প্লাজার নিচতলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতাকেটে স্পার্ক গিয়ার শোরুমের ২১তম শাখার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।উদ্বোধনকালে মেয়র লিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের নিজস্ব মার্কেট স্বপ্নচুড়ায় স্পার্ক গিয়ার শোরুমে উন্নত ও ভালো মানের তৈরী পোশাক রয়েছে।তৈরি পোশাক বিক্রয়ের এ শোরুমে সকল ক্রেতায় আসবেন।রাজশাহীতে স্পার্ক গিয়ার দিন দিন আরও মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।রাজশাহীতে এ ধরণের শোরুম করায় রাসিক মেয়র তাদের ধন্যবাদ জানান।পরে রাসিক মেয়র শোরুমে বিভিন্ন কর্ণার পরিদর্শন করেন। অনুষ্ঠানে...