মঙ্গলবার ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ৩১, ২০২৪
নিউজ ডেস্কঃ
- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। বুধবার ৩০ অক্টোবর দিবাগত রাত ৮টার দিকে জেলার ভোলাহাট উপজেলার খাপানির বিল এলাকায় এই ঘটনা ঘটে।নিহত দুই ডাকাতদ্বয় হচ্ছেন আপন দুই ভাই।তারা জামবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর কামারপাড়া গ্রামের হবিবুর রহমান হবুর দুই ছেলে ইয়াকুব আলী (২২) ও আলমগীর হোসেন (২৫)।গণপিটুনিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ শাহীনুর রহমান ও জামবাড়িয়া ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিয়া।স্থানীয়রা জানান, ৮ টার দিকে খাপানির বিল এলাকায় মহাসড়কে একটি অটোরিকশায় কয়েকজন নারী যাচ্ছিলেন। এসময় অটো থামিয়ে কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেয় ডাকাতরা। তাৎক্ষণিক ওই নারীদের চিৎকারে পাশের নরশিয়া ও বড় জামবাড়িয়া এলাকার লোকজন ছুটে আসে।এসময় ডাকাতরা...
অক্টোবর ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী শহরে কিশোর গ্যাংয়ের বেপরোয়া অপরাধ কর্মকাণ্ডে নগরবাসী আজ উদ্বিগ্ন। রাজনৈতিক দুর্বৃত্তদের হাত ধরে গড়ে ওঠা এসব গ্যাং চুরি, ছিনতাই, ডাকাতি এবং হত্যাকাণ্ডের মতো ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়েছে। স্থানীয় মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, বিশেষত সন্ধ্যার পর যখন তারা বাইক নিয়ে সড়কে বেরিয়ে আসে।
পুলিশের তথ্য মতে, গত কয়েক বছরে ৬ শতাধিক কিশোর গ্যাং সদস্যের ডাটাবেজ তৈরি করা হলেও, রাজনৈতিক প্রভাব এবং নজরদারির অভাবের কারণে তাদের দৌরাত্ম্য রোধ করা সম্ভব হচ্ছে না।নগরীর পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রা চরম আতঙ্কে রয়েছেন।
সম্প্রতি, পঞ্চবটি এলাকায় প্রকাশ্যে এক যুবককে হত্যা এবং বিভিন্ন স্থানে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে...